ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রথমবার ওটিটিতে সুমাইয়া শিমু

ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু। তবে অন্যদের মতো খুব বেশি একটা কাজ করা হয়নি তার। বর্তমানেও টিভি পর্দায়ে তাকে খুব কম দেখা যাচ্ছে। নিজের গড়া নারী উন্নয়নমূলক সংগঠন ‘বেটার ফিউচার ফর উইমেন’ নিয়েই তার ব্যস্ততা বেশি। এ ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই দাঁড়ান ক্যামেরার সামনে।


নাটক, টেলিফিল্ম ও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু কখনই ওয়েব সিরিজে তাকে দেখা যায়নি। এবার সেই কাজটিই করবেন তিনি। প্রথমবারের মতো এ অভিনেত্রী কাজ করতে যাচ্ছেন ‘ঘোলা’ নামের একটি ওয়েব সিরিজে। তানিম পারভেজ পরিচালনায় এর শুটিং শুরু হবে শিগগিরই। এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, এখন দর্শকদের ওয়েব সিরিজের প্রতি আগ্রহ বেশি। তাই এ কাজটি করতে আমিও আগ্রহী।


অবশ্য অনেক আগে থেকে আমার ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছে ছিল। ‘ঘোলা’র মাধ্যমে সে ইচ্ছা পূরণ করতে যাচ্ছি। কিছুদিনের মধ্যে এর কাজ শুরু করব। প্রসঙ্গত, ১৯৯৮ সালে অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে শিমুর নাটকে অভিষেক ঘটে। এরপর অসংখ্য খণ্ড নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।


সম্প্রতি এ অভিনেত্রী আসাদুজ্জামান সোহাগের রচনায় ও সীমান্ত সজলের পরিচালনায় ‘তিথীর সারা জীবন’ খণ্ড নাটকে অভিনয় করেছেন। কিছুদিনের মধ্যে নাটকটি টেলিভিশনে প্রচার হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑